Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় সর্বনিু

স্পোর্টস ডেস্ক:
দুর্দশা কাটছেই না ইংল্যান্ডের। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার পর মহাযজ্ঞের দ্বিতীয় ম্যাচে আরো বিবর্ণ ইংলিশরা। শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিু ১২৩ রানে অলআউট হয়েছে ইয়ন মর্গান বাহিনী। এর আগে ১৯৭৫ সালের ১৮ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯৩ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ১৯৯৯ সালে ফের ঘরের মাঠেই লজ্জা পেতে হয় ক্রিকেটের গোড়াপত্তনকারীদের। ওভালে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১০৩ রানে ইনিংস শেষ হয়েছিল তাদের। তার ১৬ বছর বাদে ওয়েলিংটনে টিম সাউদির ঝড়ে পড়ে আবারো দেড়’শ না পেরুতেই থেমে যেতে হলো তাদের। কিউই পেসার ইংল্যান্ডের সাত সাত জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। এই তিন কীর্তির বাইরে বিশ্বকাপে ইংল্যান্ডের পরের সর্বনিু স্কোরগুলো হলো ১২৫, ১৫২, ১৫৪, ১৬৮, ১৬৯, ১৭১ ও ১৯৪। সেক্ষেত্রে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রসঙ্গত, ১৯৮৩ সালের পর থেকে অর্থাৎ ৩২ বছর ধরে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড।

Leave A Reply

Your email address will not be published.