Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বকাপ থেকে বাদ পড়ল ইশান্ত

s-2স্পোর্টস ডেস্ক:
গোড়ালিতে আঘাত পাওয়ায় ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ইশান্ত শর্মা। শনিবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না তিনি। তার জায়গায় দলে ঢুকলেন মোহিত শর্মা। ইশান্ত শর্মা ‘ফেল’ করলেও ফিটনেস টেস্ট ‘পাস’ করে গেলেন রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা। ভুবনেশ্বর কুমার সাময়িকভাবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেও তিনি ম্যাচ ফিট কিনা প্রমাণ দেওয়ার জন্য রবিবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্মআপ ম্যাচে পরীক্ষা দিতে হবে তাকে। অস্ট্রেলিয়ায় দলের ভরাডুবির কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য আর কোনও ঝুঁকিই নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনিতেই ধোনি বাহিনীর বোলিং স্কোয়াডের অবস্থা বেশ শোচনীয়। এর মধ্যে চোটগ্রস্থ কাউকে দলে রেখে বিপদ বাড়াতে নারাজ বোর্ড। ভুবনেশ্বর কুমার রবিবার ম্যাচ ফিট হিসাবে নিজেকে প্রমাণ করতে না পারলে জাতীয় দলে ধবল কুলকার্নির প্রবেশ এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে সুযোগ পেয়েই তার সদ্ব্যবহার করেছিলেন মোহিত। ১০ ওভার বল করে ৩৬ রান দিয়ে ২টি উইকেট পকেটে পুরেছিলেন তিনি। ইশান্তের বিদায় হলে তাই এক প্রকার নিশ্চিতই ছিল চেন্নাই সুপার কিংসের এই বোলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি।

Leave A Reply

Your email address will not be published.