Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট মুম্বাই’র জাভেদ হাবিব চট্টগ্রামে

DSCF5327

রাজু আহামেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম ও অভিজাত বাণিজ্যিক এলাকা জিইসি মোড়ের বিলাসবহুল ইকুইটি সেন্ট্রিয়াম’র তৃতীয় তলায় হাবিব তাজকিরাজ’র যাত্রা শুরু হয়। শুক্রবার বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই’র সহ-সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন আরামিট গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহাম্মেদ।

বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট, মুম্বাইয়ের জাভেদ হাবিব আজ চট্টগ্রামের বাংলাদেশে জাভেদ হাবিবের একমাত্র ফ্রেঞ্চাইজি পার্লার ‘হাবিব তাজকিরাজ’ উদ্বোধন কালে বলেন, মানুষের সুন্দর্য বৃদ্ধি করে তার চুল,চুলকাটা কোন সাধারন কাজ নয় এটি একটি বিজ্ঞান।

জাভেদ হাবিবের বাংলাদেশী একমাত্র ফ্রেঞ্চাইজি’র উদ্যেক্তা সৈয়দ রুম্মান জানান উদ্বোধনের পরই এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। জাভেদ হাবিব তার নিজের ফেঞ্চাইজি ‘হাবিব তাজকিরাজ এই প্রতিষ্ঠানের ড্রেসার ও অন্যান্য বিভাগের কর্মকর্তাদের একটি বিশেষ কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামের ২০ জন তরুনী ও ১০ জন তরুনের হেয়ার স্টাইল করেন নিজের হাতে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.