Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের জয়ধ্বনি

স্পোর্টসডেস্ক:  দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে সফরকারীদের হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। বাংলাদেশের এমন কীর্তিকে বেশ গুরুত্ব সহকারেই প্রচার হয়েছে বিশ্ব¦ মিডিয়ায়। বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি আজহারের দলের সমালোচনাও করেছে পাকিস্তানের প্রচার মাধ্যম।

ওয়ানডে সিরিজের আগে নিজেদের ফেভারিট বলে দাবি করেছিলো বাংলাদেশ। তাতে হয়তো অবাকই হয়েছিলো পাকিস্তান দল। তার চেয়ে বেশি অবাক হয়েছে মাঠে বাংলাদেশের পারফরমেন্স দেখে। অবাক হওয়াটাই স্বাভাবিক। কারণ, তিন ম্যাচের সিরিজ যে অনায়াশে জিতে নিয়েছে বাংলাদেশ। সেই সাথে পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। বাংলাদেশের এমন সাফল্যেকে প্রশংসার চোখেই দেখেছে বিশ্ব মিডিয়ার। আর পাকিস্তানের সমালোচনা করে কঠোরভাবে।

পাকিস্তানের ডন পত্রিকায় লিখেছে, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ। র‌্যাংকিং-এ অধপতন পাকিস্তানের। বাংলাদেশ, জিম্বাবুয়ের খুব কাছে পাকিস্তান।’

পত্রিকাটির এক কলামে সাবেক অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘বাংলাদেশের কাছে পাকিস্তানের ৩-০ ব্যবধানে হারাটা অভাবনীয়, অচিন্তনীয়।’
তবে পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ঠিকই ওয়ানডে দলের পক্ষে কথা বললেন। ওই পত্রিকার আরেক কলামে মিসবাহ বলেন, ‘নতুন দল ও আজমলকে কিছু সময় দেয়া উচিত।’

পাকিস্তানের আরেক পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি শিরোনাম ছিলো এমন, ‘বাং… বাং… বাং…’। শিরোনামের সাথে জয়ের পর বাংলাদেশের জয়োল্লাসের ছবিও দিয়েছে তারা। আর ঐ পত্রিকার এক কলামে পাকিস্তানের হারে হতাশা প্রকাশ করেছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।
ভারতের টাইমস ইন্ডিয়ায় বাংলাদেশের প্রশংসা করে শিরোনাম দিয়েছে, ‘সরকারের (সৌম্য) সেঞ্চুরিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।’

ভারতের আরেক প্রচার মাধ্যম এনডি টিভি শিরোনা দিয়েছে, ‘সৌম্যর সেঞ্চুরি সহায়তা করলো পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে।’

Leave A Reply

Your email address will not be published.