বিশ্রামে মাশরাফি
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচটা রংপুর রাইডার্সের জন্য একদিক থেকে নিয়ম রক্ষারই। কারণ এই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে চতুর্থস্থানের উপরে যেতে পারবে না দলটি। তাই বুধবার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বাইরে রেখেই খেলছে।
কুঁচকিতে টান লেগেছিল আগের ম্যাচেই। গুরুতর না হলেও এখনো সেই পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই ঝুঁকি নিয়ে মাশরাফিকে আর মাঠে নামায়নি রংপুর। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
এবারের বিপিএলে সেরা পারফরমারদের একজন মাশরাফি। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।