Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিসিসিআই’র বক্তব্য!

স্পোর্টস ডেস্ক:
নয়া এক বিতর্কের উদয় হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। আর এর মূলে আছে একটা চিঠি। বোর্ড সচিব অনুরাগ ঠাকুরকে নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে একটা চিঠি পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চণ্ডীগড়ে এক ক্রিকেট বাজিকরের সঙ্গে বিসিসিআই সচিবের ছবি নিয়ে বিসিসিআইকে পাঠানো এই ছবি নিয়েই উত্তাল ভারতীয় ক্রিকেট। যদিও বোর্ড ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ। আর এর পিছনে আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের কূটনৈতিক চাল বলেই মনে করছেন বোর্ড কর্তারা? এ ব্যাপারে রবিবার বোর্ডের ওয়ার্কিং কমিটিতে এ ব্যাপারে কোনও আলোচনা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজিব শুক্লা এই ব্যাপারে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। জানলে বলব। আমি তো কোনও এর প্রমাণ পাইনি।’ অনুরাগের সঙ্গে বুকি সম্পর্কের কথা উড়িয়ে দেন বিজেপি নেতা তথা ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি বলেন, ‘আমার মনে হয় না অনুরাগের সঙ্গে কোনও বুকির সম্পর্ক থাকতে পারে বলে।’ এদিকে, বোর্ডের ওয়ার্কিং কমিটির এক সদস্য বলেন, ‘আমরা প্রত্যেকে জানিই কে আইসিসি চালাচ্ছে। শ্রীনিবাসন বোর্ড থেকে নির্বাসিত হওয়ার পর অনুরাগ ঠাকুরের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে প্রত্যেকেই একমত।’

Leave A Reply

Your email address will not be published.