Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিয়েতে নাচলেন রুমানা

বিয়েতে নাচলেন রুমানাঢাকায় চলচ্চিত্রের বহু নায়কের সঙ্গে নেচেছেন-গেয়েছেন ক্যামেরার সামনে। তবে এবার ক্যামেরার সামনে নয় নিজের বিয়েতে স্বামী এলিন রহমানের সঙ্গে নাচলেন অভিনেত্রী রুমানা। শনিবার রাতে নিউওয়ার্ক ওয়ার্ল্ডফেয়ার মেরিনা হলে মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে মালা বদল করে বিয়ের পর্বটি শেষ করেন জনপ্রিয় এই তারকা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পুরো রাতেজুড়ে চলে বিয়ের সমস্ত পর্ব।

মধ্যরাতে যখন অতিথিরা নাচে মেতেছিলেন, রুমানা লোভ সামলাতে না পেরে স্বামী এলিনের হাত ধরে গানের তালে নাচলেন কিছুটা সময়। বিয়েতে উপস্থিত অতিথিরা নবদম্পতির নাচে উৎসাহ দেওয়ার সাথে সাথে উপভোগ করলেন ওই পরিবেশনা।

বিয়ের অনুষ্ঠানে ছোট পর্দার অভিনেত্রী ও মডেল মিলা, জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়া ডায়েস ও টনি ডায়েসসহ অনেক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

অভিনেত্রী রুমানা প্রথম ঘর বাঁধেন উপস্থাপক ও নিমার্তা আনজাম মাসুদের সঙ্গে। সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয়বার বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদতকে। ওই বিয়েটি না টিকলেও দীর্ঘদিন প্রেম করার পর এলিনের সঙ্গে ঘর বাঁধলেন রুমানা। এলিনেরও এটি দ্বিতীয় বিয়ে।

Leave A Reply

Your email address will not be published.