Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিয়ের কথা ভাবছেন শখ ?

shokh 4
বিনোদন ডেস্ক: মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পেয়েছে গত ২৯ আগস্ট। এ ছবিতে তাকে নতুন বউয়ের সাজে দেখা গিয়েছিলো। এছাড়াও টিভি নাটকে অভিনয় করতে গিয়ে নতুন বউ হিসেবে অভিনয় করেছেন অনেক। কিন্তু বাস্তবে বউ সাজবেন কবে? এ প্রশ্নের উত্তরে শখ নানা সময় নানা কথা বলেছেন মিডিয়ার কাছে। অভিনেতা নিলয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর তিনি নাকি আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন এমন কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। এবং তিনি তার নতুন প্রেমিকের বাইকের পেছনে করে ঘুরে বেড়ান শহরময়। ৮ সেপ্টেম্বর শখ তার ফেসবুকে স্ট্যাটাস দেন ‘বিয়ে করতে হবেই ???’ শখ এই প্রশ্ন কাকে কার উদ্দেশ্যে করেছেন তা জানা যায়নি। তবে কি শখ বিয়ের কথা ভাবছেন? 

Leave A Reply

Your email address will not be published.