Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিয়ের সানাই বাজতে যাচ্ছে ডিজে সনিকার

b-3aবিনোদন ডেস্ক:
বিয়ের সানাই বাজতে যাচ্ছে ডিজে সনিকার। আগামী জুনে ধুমধাম আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পাত্র চট্রগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজান। কয়েক মাস ধরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে। দুই পরিবারের সিদ্ধান্তে এবার এই সম্পর্কের সফল সমাপ্তি হচ্ছে বিয়ের মধ্য দিয়ে। নতুন জীবন শুরু প্রসঙ্গে ডিজে সনিকা বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে মাস ছয়েক আগে সেজান আর আমার পরিচয়। পরিবারের সিদ্ধান্তে আমরা বিয়ে করতে যাচ্ছি। বিয়ের পরেও ডিজের কাজ করে যাবো। এ নিয়ে সেজানের কোনো আপত্তি নেই।’ মারজিয়া কবির সনিকার জন্ম আর বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মা আমিনা খাতুন মিনা রেডিওতে গান করতেন। বাসায় গান শোনার নিয়মিত চর্চা ছিল বলেই ধীরে ধীরে গানকে কেন্দ্র করে ডিস্ক জকি (ডিজে) পেশায় যুক্ত হন সনিকা। যদিও ইচ্ছা ছিল বেড়ে উঠে আইনজীবী অথবা বিমানকর্মী হবেন। সনিকা এখন অভিনয়ও করছেন। জিটিভিতে শিগগিরেই শুরু হবে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’।

Leave A Reply

Your email address will not be published.