Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বীরগঞ্জে কলেজছাত্রীকে গলা কেটে হত্যা

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে রুমানা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার সকালে পুলিশ উপজেলার সুজালপুর ইউনিয়নের নওগাঁ নাপিতপাড়ার মাটির রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। নিহত রুমানা উপজেলার বড় শিতলাই গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মেয়েটির স্বজনরা জানায়, বৃহস্পতিবার ইফতারির পর পর এক ব্যক্তির মোটরসাইকেলে করে রুমানা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত সাড়ে ৮টার দিকে নওগাঁও নাপিতপাড়ার আমতলি-কবিরাজ সড়কের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি খাতায় নাম-ঠিকানা দেখে তারা তার বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি রুমানার বলে শনাক্ত করে। তারা আরো জানান, মৃতদেহের কিছু অংশ ও তার পরিহিত বোরকা পুড়ে গেছে। তাকে গলা কেটে হত্যা করার পর দুর্বৃত্তরা মৃতদেহ পোড়ানোর চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, যে বা যারা এ হত্যার সঙ্গে জড়ি ত তাদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

 

Leave A Reply

Your email address will not be published.