Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

রাজকুমার রিজভী ইয়ামিন, ঝিনাইদহ।

২৮ অক্টোবর সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজ এর আয়োজনে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কলেজ প্রফেসর আরশাফুল হক এর সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যাদুঘর সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর আ’লীগ সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, এস বিকে আ’লীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম বগা,পান্তাপাড়া আ’লীগ সভাপতি আব্দুল হক মাষ্টার,বাঁশবাড়ীয়া আ’লীগ সভাপতি মোঃ নওশের মল্লিক, মহেশপুর উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,উপজেলা সাবেক যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, এস বিকে ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল জলিল বিশু, শ্যামকুড় ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ হাসানুজ্জামান,কাজিরবেড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী রনি,উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মোঃরুহুল আমিন শাহিন,মোঃশাহিন আলম।অত্র কলেজ ছাত্র বজলুর রহমান, ছাত্রী মোছাঃ লিজা আক্তার। এসময় শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ প্রভাষক মোঃ সেলিম রেজা, ছাত্রলীগ আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

Leave A Reply

Your email address will not be published.