Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

image_194372.hsc examবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ডাকা হরতাল বাড়ানোর কারণে বুধবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালীর পাঠানো এক বিবৃতিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণে ৪ মার্চ বুধবারের এসএসসি, দাখিল ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বিষয়ের পরীক্ষা নেয়ার সময়সূচী পরে জানানো হবে। এর আগের বেশ কয়েকবার বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কারণে পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.