Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বুধবার সকাল থেকে জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

নিজস্ব প্রতিনিধি:  মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে হরতালের আহ্বান করা হয়েছে।
হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়।

Leave A Reply

Your email address will not be published.