Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বুরুন্ডিতে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ দাবি বুরুন্ডির সেনা প্রধানের

রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটিতে অভ্যুত্থান ঘোষণা করেন সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারেহ
রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটিতে অভ্যুত্থান ঘোষণা করেন সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারেহ

আন্তর্জাতিক ডেস্ক:

সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বুরুন্ডিতে সরকার পতনের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির রাজধানী বুজুম্বুরায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) পদচ্যূত প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার অনুগত সেনা সদস্যরা অভ্যুত্থান ঘটানো সেনা সদস্যদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। এর আগে বুধবার (১৩ মে) রাজধানী বুজুম্বুরার একটি সামরিক ঘাঁটিতে অভ্যুত্থান ঘোষণা করেন সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারেহ। তৃতীয় মেয়াদের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ায় এনকুরুনজিজার বিরুদ্ধে বুরুন্ডিতে বেশ কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলে আসছে। এরই প্রেক্ষিতে এই সেনা অভ্যুত্থান বলে উল্লেখ করেন গোডফ্রয়েড। রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে প্রচারিত জরুরি ভাষণে নিয়োমবারেহ জানান, এনকুরুনজিজার তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণায় সৃষ্ট রাজনৈতিক সংকট দূর করতে ‘সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা’ তাকে ‘পদচ্যুত’ করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া লিখিত বিবৃতিতে বলেন, আমরা আর এনকুরুনজিজার আনুগত্য মানছি না, কারণ তার তৃতীয় দফায় নির্বাচনে অংশ নেওয়াটা সংবিধান লঙ্ঘন। …এনকুরুনজিজার সরকারকে উৎখাত করা হলো। অভ্যুত্থানের খবর শোনামাত্র তানজানিয়ায় রাষ্ট্রীয় সফরে থাকা এনকুরুনজিজা দেশে ফেরার চেষ্টা করেন বলে জানা গেছে। কিন্তু তাকে বহনকারী প্লেনটি বুজুম্বুরার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়। এদিকে, বুরুন্ডির আর্মড ফোর্সের প্রধান জেনারেল প্রাইম নিয়নগাবো বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকালে জানান, অভ্যুত্থানকারীদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থান নস্যাৎ করে দেওয়া হয়েছে। এনকুরুনজিজাপন্থি সেনা ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে, জেনারেল প্রাইমের এ ঘোষণাকে ভিত্তিহীন উল্লেখ করে অভ্যুত্থান পক্ষের মুখপাত্র বুরুন্ডি পুলিশ কমিশনার ভেনন এনদাবানেজে বলেন, বুজুম্বুরার আন্তর্জাতিক বিমানবন্দরসহ সরকারি সকল কার্যালয় এখন অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে।

Leave A Reply

Your email address will not be published.