Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বুড়িমারীতে সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে মোতার হোসেন এমপি’র মতবিনিময়

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরের সার্বিক উন্নয়ন বিষয়ে সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেনের মতবিনিময় সভা। বুড়িমারী স্থল বন্দরের সভা কক্ষে সোমবার বিকেলে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় মোতাহার হোসেন বলেন, পাটগ্রাম উপজেলার উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভূলে একযোগে কাজ করার আহবান জানান। তিনি সিলোকোসিস রোগ সম্পর্কে বলেন, এটি একটি মরন ব্যধি। এর ঝুঁকি থেকে এলাকার লোককে রক্ষা করতে প্রয়োজন সচেনতা। এছাড়া লক্ষ করা যাচ্ছে পাথর ক্রাসিং মেশিন গুলো যত্রতত্রভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে। উক্ত ক্রাসিং মেশিনগুলো রাস্তা, স্কুল ও জনগরুত্বপূর্ণ এলাকা থেকে নিরাপথ স্থানে বসানোর নির্দেশ দেন।
কাস্টমস্ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিক কামাল টারজান, পাটগ্রাম অফিসার ইনচার্জ অবনি শংকর কর, স্থল বন্দরের ডিডি মনিরুজ্জামান, বুড়িমারী ইউপি চেয়ারম্যান নেওয়াজ নিশাত, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজুল ইসলাম মিঠুু, সিএন্ডএফ ব্যবসায়ী আবু সাঈদ, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আনোয়ার হোসেন, প্রমুখ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.