Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বুড়ো আঙুলে ব্যক্তিত্ব প্রকাশ!

thumbs_express_your_personalityআপনার ব্যক্তিত্ব কী ধরণের তা আপনার শারীরিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে দিতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার হাতের বুড়ো আঙুল। অবাক হওয়ার কিছু নেই। বরং জ্যোতিষশাস্ত্রও হাতের বুড়ো আঙুল দেখে ব্যক্তিত্ব প্রকাশের ব্যাপারটি সমর্থন করে। চলুন দেখে নিই বুড়ো আঙুল দেখে ব্যক্তিত্ব বোঝার উপায়।

উপরের ছবিটিতে তিন ধরনের বুড়ো আঙুল দেখা যাচ্ছে। সাধারণত মানুষের বুড়ো আঙুল এই তিন টাইপের মধ্যেই হয়ে থাকে। প্রথম ছবিটিতে বুড়ো আঙুলের উপরের অংশ নিচের অংশের চেয়ে বড়। দ্বিতীয় ছবিটিতে বুড়ো আঙুলের উপরের অংশ ও নিচের অংশ দু’টোই সমান। তৃতীয় ছবিতে বুড়ো আঙুলের নিচের অংশ ওপরের অংশের চেয়ে বড়।

আপনার বুড়ো আঙুল যদি প্রথম ছবিটির মতো হয় অর্থাৎ বুড়ো আঙুলের উপরের অংশ নিচের অংশের চেয়ে বড় হলে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ। জীবনে আপনার বড় হওয়ার এবং বিখ্যাত হওয়ার অনেক আশা। যে কোনো কাজেই আপনি উৎসাহ বোধ করেন। আপনি আপনার প্রিয়জনের প্রতি দারুণ রকমের বিশ্বস্ত থাকেন।

আপনার বুড়ো আঙুল যদি দ্বিতীয় ছবিটির মতো হয় অর্থাৎ বুড়ো আঙুলের উপরের অংশ নিচের অংশ দু’টোই সমান হয় তাহলে আপনি একজন চিন্তাশীল মানুষ। আপনি জীবন নিয়ে চিন্তা করতে ভালোবাসেন। সবকিছুই আগে থেকেই আপনার মাথায় গোছানো থাকে। স্বভাব চরিত্রে আপনি শান্ত মানুষ। আবেগের বশবর্তী হয়ে খুব কম কাজই করেন আপনি। চোখের সামনে ঘটা ঘটনাটিই আপনার কাছে গুরুত্বপূর্ণ।

আপনার বুড়ো আঙুল যদি তৃতীয় ছবিটির মতো হয় অর্থাৎ বুড়ো আঙুলের নিচের অংশ ওপরের অংশের চেয়ে বড় হলে আপনি একজন বিশ্বস্ত মানুষ। আপনার ওপর যে কোনো কাজের জন্য ভরসা রাখা যায়। আপনার কাছে অন্যের গোপন ব্যাপার গোপনই থাকে। তীক্ষ্ণদৃষ্টির অধিকারী আপনি যে কোনো কিছুই মনোযোগের সাথে দেখতে পছন্দ করেন। এবং পরে ব্যাপারটি নিয়ে চিন্তা করতে ভালোবাসেন।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.