Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে রইল বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক: তিন দিন আগে এজবাস্টনে অস্ট্রেলিয়ার জন্য আনন্দধারা হয়ে এসেছিল বৃষ্টি। এবার সেটিই বেদনার বর্ষণ। আর বাংলাদেশের জন্য? বৃষ্টি যেন ফোঁটায় ফোঁটায় প্রাণের ছোঁয়া! ভেস্তে গেল ম্যাচ, টিকে রইল বাংলাদেশ।
নিশ্চিত হারের পথে থাকা ম্যাচে বাংলাদেশকে বাঁচাল বৃষ্টি। ওভালে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্টে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে রইল বাংলাদেশ।
আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারতে থাকা ম্যাচে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছিল বৃষ্টি। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা পড়ে গেল শঙ্কায়। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ যে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড!
ম্যাচ না হওয়ায় স্বস্তিই তুলে ধরছে বাংলাদেশের বাস্তবতা। যেমন খেলেছে দল, ওই ১ পয়েন্ট অনেক বড় পাওয়া। তামিম ইকবালের ব্যাটিং ছাড়া বাংলাদেশের পারফরম্যান্স ছিল এদিনের লন্ডনের আকাশের মতোই গুমোট।
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসেই হারের পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। গোটা ইনিংসটি এক খুঁটির ঘর। খুঁটির নাম তামিম ইকবাল।
তামিম একাই করলেন ৯৫ রান, অতিরিক্তসহ বাকি সবাই মিলে ৮৭। বাংলাদেশ গুটিয়ে যায় ১৮২ রানেই।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম এদিনও খেলেছেন দারুণ। শুধু সেঞ্চুরিটিই পেলেন না। হলো টানা দ্বিতীয় সেঞ্চুরির দারুণ কীর্তি। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.