Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃহস্পতিবার রংপুরে বিএনপির অর্ধদিবস হরতাল

hortalরংপুর অফিস: জেলা বিএনপির দাবি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী সোহেলের বিরুদ্ধে কিছু মিথ্যা মামলা করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক পৌর বিএনপির সভাপতি কাওছার জামান বাবলা, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ফজুলর রহমান বাদল, বিএনপি নেতা এমদাদ আলী, আনিছুর রহমান, অ্যাডভোকেট শফি কামাল ও মহিলা দলের সভানেত্রী সাহিদা রহমান জ্যোস্না প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.