Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেঁচে যাওয়া শুকনো পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করুন অসাধারণ সুস্বাদু খাবারটি!

রকমারি ডেস্ক:
পাউরুটির প্যাকেট একবার খুলে ফেললে তা আর ফ্রেশ থাকে না একেবারেই। শুকনো হয়ে গেলে পাউরুটি আর খাওয়া যায় না। অনেকেই শুকনো পাউরুটি অন্য খাবারে ব্যবহার করেন বা ফেলেই দিয়ে থাকেন। কিন্তু এই বেঁচে যাওয়া শুকনো পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করা যায় অসাধারণ একটি নাস্তার আইটেম। এই খাবারটির নাম ‘চীজ ফ্রিটার্স’। চলুন তাহলে শিখে নেয়া যাক খুব সহজ রেসিপিটি।
উপকরণঃ
– ৪ পিস পাউরুটি
– আধা কাপ সেদ্ধ আলু পিষে নেয়া
– আধা কাপ সবজি মিহি কুচি সেদ্ধ করা(নিজের পছন্দের যে কোনো সবজি নিতে পারেন)
– সামান্য ধনে পাতা কুচি
– লবণ স্বাদ মতো
– টেস্টিং সল্ট স্বাদমতো
– মরিচ কুচি ঝাল বুঝে
– ব্রেডক্রাম্ব/ টোস্টের গুঁড়ো প্রয়োজন মতো
– ভাজার জন্য তেল
– চীজ ইচ্ছে মতো
পদ্ধতিঃ
– প্রথমে পাউরুটি গ্রেটারে দিয়ে ঝুড়ি করে নিন একেবারে। চাইলে ছিঁড়ে ছিঁড়ে দুই হাতের তালুতে ডলেও ঝুড়ি করতে পারেন।
– একটি বড় বাটিতে তেল, ব্রেডক্রাম্ব ও চীজ বাদে সব উপকরণ বেশ ভালো করে মিশিয়ে মাখানো ডো এর মতো তৈরি করে নিন।
– মিশ্রণ খুব নরম হবে না বা শক্তও হবে না। আঠালো ধরণের করতে চাইলে সামান্য ময়দাও দিতে পারেন। এরপর অল্প করে মিশ্রণ হাতের তালুতে নিয়ে বাটির মতো আকার দিয়ে গ্রেড করা কিছু চীজ দিয়ে ভালো করে ঢেকে বলের মতো তৈরি করুন। এভাবে সব মিশ্রণ দিয়ে বলের মতো তৈরি করে নিন।
– একটি কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এরপর ফ্রিটার্সগুলো ব্রেডক্রাম্ব বা টোস্টের গুঁড়োতে গড়িয়ে তেলে দিয়ে লালচে করে ভেজে তুলুন। কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিন।
– ব্যস, এবার সস, মেয়োনেজের সাথে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ‘চীজ ফ্রিটার্স’।

Leave A Reply

Your email address will not be published.