Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

Wazed-15

বেরোবি প্রতিনিধি:  

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় পীরঞ্জের ফতেপুরে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পূষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ড.ওয়াজেদ রিসার্চ ইনিস্টিটিউট, বাংলাদেশ জননেত্রী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নাজমুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোর্শেদ উল আলম রনিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে দু’আ ও মুনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.