বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছোট ভাইয়ের ইন্তেকাল
বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট জনসংখ্যা বিজ্ঞানী অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর ছোট ভাই পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান কাজল (৫০) গতরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।
পরিবারে ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ৪র্থ। জানাযা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন হবে। তাঁর মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।