Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোলে প্রায় তিনহাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট আটক

benapole picবেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে শুক্রবার ভোরে এক অভিযান চালিয়ে দুই হাজার ৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবেলট আটক করেছেন বিজিবি সদস্যরা। ২৩ বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্নেল আব্দুর রহিম জানান, অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট পাচার হয়ে যশোরে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালিয়ে ২৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ম্যাকমোলগ্রা) আটক করা হয়। আটক ট্যাবলেটের মূল্য আট লাখ ৯৭ হাজার টাকা বলে বিজিবি জানায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ট্যাবেলট কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে জানিয়ে বিজিবি’র এই কর্মকর্তা বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.