Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোল বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ যুবক আটক

SAM_5557 copy

বেনাপোল প্রতিনিধি: শনিবার সন্ধায় বেনাপোল বাজারে হোটেল মৌ নামে একটি আবাসিক হোটেল থেকে ২ টি বিদেশী পিস্তল,৪ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ মাহামুদুল হাসান (২৫)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।সে বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাবুর বেনাপোল বাজারের মৌ হোটেলে অভিযান চালিয়ে মাহামুদুল হাসান নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে আমেরিকার তৈরী ২ টি নাইন এমএম পিস্তল, ৪ টি ম্যাগজিনও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন ধরে হোটেলে বসে অস্ত্র ব্যবসা করে আসছে বলে ওসি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.