Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোল সীমান্তে সাড়ে ২১ হাজার ডলারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি, যশোর:
যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত থেকে ২১ হাজার ৪শ’ ইউএসএ ডলারসহ ইয়াব আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গত কাল দুপুর আড়াইটার দিকে ডলারসহ তাকে আটক করা হয়। ইয়াব আলী শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের মুসা গাজীর ছেলে।
বিজিবি জানায়, ইয়াব আলী ভারত থেকে পুটখালী সীমান্ত পথে ডলারের চালানটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-পুটখালী সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২১ হাজার ৪শ’ ডলার উদ্ধার করা হয়।
২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.