Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবিতে কর্মচারীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বেরোবিবেরোবি প্রতিনিধি ।। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগে হামলার কর্মচারী মোঃ জিয়াউর রহমানকে আহত করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ‘কাজ নাই মজুরী নাই” এর অন্তর্ভুক্ত মাস্টাররোলের কর্মচারীরা।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় মাস্টাররোলের কর্মচারী মোঃ গুলশান আহমেদ শাওনের নেতৃত্বে হামলায় কর্মচারীকে আহত করার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর প্রশাসনিক ভবনের দক্ষিন গেইটে একটি সমাবেশ করে তারা। শেষে একটি গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.