Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেরোবিতে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভা

brur lig photo (1)

মাহফুজুল ইসলাম বকুল, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে এই আলোচনা সভায় অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দন্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সাফি , রংপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করীম রাজু, বেরোবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে সকল বাধা পেরিয়ে ছ্ত্রালীগ কর্মীদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.