বেরোবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ
বেরোবি প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গত কাল শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচানা সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. গাজী মাজহারুল আনোয়ার, সিএসই বিভাগের শিক্ষক ড. একেএম ফরিদ-উল-ইসলাম, শিক্ষক সমিতির পরিমল চন্দ্র বর্মণ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল হক প্রমুখ।