Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেরোবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক এক

brur-arrest-applicant-picবেরোবি প্রতিনিধি: রংপৃরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ¯স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ২য় দিনে জালিয়াতির দায়ে একজনকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে পরীক্ষা চলাকালীন সময়ে মুঠোফোন রাখার অপরাধে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । । আটক মিল্টন চন্দ্র রায় লালমনিরহাট জেলার রাজপুর অধিবাসী অশক চন্দ্র রায়ের পুত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সোমবার ভর্তি পরীক্ষার ২য় দিনে বিকেল ৪ টা হতে ৫টা পর্যন্ত চলা ৪র্থ শিফটের বি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ একাডেমিক ভবন হতে মুঠোফোনসহ মিল্টন চন্দ্র রায়কে কক্ষ পরিদর্শক হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষে নিষিদ্ধ মোবাইল রাখার অপরাধে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় মুঠোফোন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। তাই মুঠোফোন রাখার অপরাধে মিল্টনের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.