Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ৪, ৫ ও ৬ ডিসেম্বর

বেরোবিতেতপন কুমার রায়, বেরোবি ।। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ৪,৫ এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি  বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারিখটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্তই ছিল।’

এর আগে গত বুধবার রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহের উপাচার্যদের সংগঠনের স্ট্যান্ডিং কমিটির ২৪৪ তম সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। একই দিনে যেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ না পড়ে সেজন্য প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা তারিখ নির্ধারণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় পরিষদ।

 বুধবার রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিনের মধ্যেই সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.