Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবি হবে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাস পর্যবেক্ষন করবে রোবট!

প্রেস বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আগামী তিন মাসের মধ্যে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিটিএফও। আজ বুধবার একাডেমিক ভবনের গ্যালারি রুমে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ‘বেরোবি রেঞ্জার ইউনিট’ এর উদ্বোধন ও এই সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপাচার্য আরো বলেন, দেশের অন্যতম আধুনিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে অচিরেই যুক্তরাষ্ট্র থেকে ১০টি রোবট আনা হবে। এসব রোবট ক্যাম্পাসের একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে সংশ্লিষ্টদের কর্মকান্ড পর্যবেক্ষন করবে। অনতিবিলম্বে ক্যাম্পাসের সাবমেরিন ক্যাবল সংযুক্ত হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাংকের শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোন অবস্থাতেই পিছিয়ে থাকবে না বিশ্ববিদ্যালয়।
ইংরেজি বিভাগের প্রভাষক কাশফিয়া ইয়াসমিন অন্বা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের আঞ্চলিক ট্রেইনার তানিয়া আমিন ও সুমাইয়া তাবাস্সুম এবং আঞ্চলিক ট্রেজারার ওয়ালেদা বেগম প্রমুখ।
পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাব উদ্বোধন এদিকে দুপুর ১২টায় পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবরেটরির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিটিএফও। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। বিভাগীয় প্রধান মোঃ সিরাজ উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষন পরিষদের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গ্রন্থাগার উদ্বোধন বেলা এক টায় বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গ্রন্থাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিটিএফও। এসময় হল প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষন পরিষদের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ এবং হলের অন্যান্য সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জামদানি আর্টিজানের উদ্যোগে জামদানি প্রদর্শনী পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.