Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেরোবি সাংবাদিক সমিতির কমিটি গঠন: সভাপতি তপন সম্পাদক সংগ্রাম

সভাপতি তপন সম্পাদক সংগ্রাম

বেরোবি প্রতিনিধি: রংপরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) আগামী ২০১৭ সালের কার্যকারী কমিটিতে সভাপতি পদে তপন কুমার রায় (দৈনিক সংবাদ) ও সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম (দ্যা রিপোর্ট ও দৈনিক রংপুর চিত্র) সদস্যদের প্রত্যেক্ষ ভোটে নির্বাচতি হয়েছেন।
বুধবার দুপুর ২ টায় একাডেমিক ভবন-২ এ সমিতির গঠনতন্ত্র অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এইচ. এম নূর আলম (দৈনিক মায়া বাজার), যুগ্ম সম্পাদক ওমর ফারুক ( নতুন বার্তা), কোষাধ্যাক্ষ মাহফুজুল ইসলাম বকুল (দৈনিক সকালের খবর ও যুগের আলো), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোবাশ্বের আহমেদ (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক ইভান চৌধুরী ( বহুমাত্রিক.কম), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালমান হাফিজ (বিডি২৪লাইভ.কম) এবং কার্যকারী সদস্য মো: শাকিবুর রহমান শাহীন (ক্যাম্পাসলাইভ২৪.কম), মো: সাইফুল ইসলাম (যায়যায়দিন ও বায়ান্নর আলো), আল আমীন হোসাইন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান সেলিম প্রধান নির্বাচন কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে এই কমিটি ঘোষণা করেন।
এদিকে নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না ছিদ্দিকা, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মশিউর রহমান, রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষে সাধারণ সম্পাদক লিয়াকত আলী বাদল, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলামসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও নতুন কমিটিকে বিদায়ী কমিটির পক্ষ থেকে সভাপতি শাকিবুর রহমান শাহীন অভিনন্দন জানিয়েছেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.