Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

বোদা প্রতিনিধি, পঞ্চগড়:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বোদায় শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী এ মেলা শিক্ষক ও দর্শকদের প্রদচারণায় মুখরিত হয়ে উঠে।
শিক্ষা মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আউয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ,কে,এম নুর-ই-ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরকুমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী হারুন, মিয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রধান প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষা মেলার স্টলগুলো পরিদর্শন করে। পরে ছাত্র-ও শিক্ষকদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave A Reply

Your email address will not be published.