Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বোদায় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় হাইজিন প্রসার বিষয়ক দিনব্যাপী স্বাস্থ্য কর্মকর্তা ও কমীদের ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল রবিবার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের হলরুমে শুরু হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ এই ওরিয়েন্টেশন কর্মশালায় সহযোগিতা করেন। ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আই এফ এম সিদ্দিকুর রহমান, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আবু সাজ্জাদ মোঃ সোহেল শরীফ, ডাঃ আবু মোঃ রাজিউল দোজা তুর্য, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ ওয়াজেদ উদ্দীন, ইএসডিও’র সেক্টর কোÑঅর্ডিনেটর প্রবীর গুপ্ত বুয়া, ইএসডিও’র প্রোগ্রাম সমন্বয়কারী বিশ্বজিৎ রায় প্রমুখ। দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় উপজেলার কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীরা অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.