Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ৭নং চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের ৫১ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউ’পি সচিব মোঃ আছিরউদ্দীন। চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ই্এসডিও ও ওয়াটার এইড এই উম্মুক্ত বাজেট ঘোষণায় সহযোগিতা করেন। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আওয়াল। ইউ’পি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ইউ’পি সদস্য আনিছুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উম্মুক্ত বাজেট সভায় প্রশ্নোউত্তর পর্বে ইউনিয়নের সাধারণ মানুষ বাজেটের উপর তাদের মনের কথা খোলা মেলা আলোচনা করেন। উম্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইউনিয়নের শ্রেষ্ট করদাতা, শ্রেষ্ট কৃষক, ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। শেষে এক মনোঙ্গ জারি গান পরিবেশন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.