Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরণ ও সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর পঞ্চগড় জেলার বোদা উপজেলার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে অত্র পৌরবাসির কাংক্ষিত আশা পূরণ হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় বোদা পৌর চত্তরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র, কাউনসিলর ও সংরক্ষিত মহিলা কাউনিসলর গণকে ফুলের তোরা দিয়ে বরণ, সংবর্ধনা এবং মেয়র এ্যাড. ওযাহিদুজ্জামান সুজা মহোদয়কে লিখিত ভাবে দায়ীত্ব বুঝিয়ে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের মাননীয় সাংসদ এ্যাড: নুরল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দীন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুক আলম টবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধণা অনুষ্ঠানে শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য প্রথবারের মত বোদা গত ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভায় নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সরকার দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহেদুজ্জামান সূজা জয়লাভ করেন।

Leave A Reply

Your email address will not be published.