Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোয়ালিয়া ১২নং নম্বরে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

নুরে আলম:
বোয়ালিয়া ১২ নম্বর ইউনিয়নে বর্তমান পরিস্থিতির উপর বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন বোয়ালিয়া ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ খোয়াজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালযনায় ছিলেন বোয়ালিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন- যুবদলের সভাপতি নুর আলমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে সাবেক সভাপতি জিয়াউর রহমান বলেন, আমরা এমন কোন কিছু না করি, আগামীতে গ্রাম ছাড়া থাকতে হয়। গ্রামের সবাই আমরা শান্তিতে বসবাস করতে চাই কেউ আমাদের শত্রু না। তবে বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার করে যারা বিএনপির ওপর অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি আইনের মাধ্যমেই হবে।
নেতারা বলেন, তারা ক্ষমতা থাকাকালীন খাল বিল স্কুল মাদ্রাসা তাদের দখলে নিয়ে নিয়ন্ত্রণ করেছে। বিএনপির ঘরবাড়ি জ্বালি দিয়েছিল। কিন্তু বিএনপির সহিংসতার রাজনীতি করেনা, আমাদের নেতা তারেক রহমান নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছেন ।
মত বিনিময় সভায় সিনিয়র নেতারা নেতা কর্মীদের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সর্বশেষ খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মত বিনিময় সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.