বোয়ালমারীতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন
নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজার সংলগ্ন শিশু কিশোর বিদ্যালয়ে একই এলাকার ভূমি দস্যুরা স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্কুলটির প্রতিষ্ঠাতা ক্ষিতীষ চন্দ্র দত্ত। তিনি বলেন, একই এলাকার চিহ্নিত ভূমি দস্যু উত্তম দত্ত, শয়ন দত্ত, নয়ন দত্ত, গৌরাঙ্গ দত্ত ও নারায়ন দত্ত। তিনি আরও জানান, আমি একজন মুক্তিযোদ্ধা। এই স্কুলটি অনেক কষ্ট করে প্রতিষ্ঠা করেছি।
এ বিষয়ে বোয়ালমারী থানায় মামলা করতে গেলে থানার কর্তৃপক্ষ মামলা নেয়নি বলেও জানান ক্ষিতীষ দত্ত। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে শতাধিক ছাত্র ছাত্রীরা মানব বন্ধন করেন। শিশু কিশোর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাদুরী রানী দত্ত জানান, ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১ টার দিকে উত্তম বাহিনী তার সাঙ্গ পাঙ্গ নিয়ে স্কুলটি ও স্কুলের জমি জোড় পূর্বক দখল করার জন্য প্রবেশ করে। এতে আমরা বাধা দিলে আমাকে সহ আমার দুজন সহকারী শিক্ষিকা শিউলী পারভীন ও মারিয়া খানমকে বেদর পিটিয়ে দ্রুত আহত করে। এই স্কুলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ ৮ বছর ধরে সুনামের সাথে ছাত্র ছাত্রীদের পাঠ দান করে আসছে। বর্তমানে স্কুলটির শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। তিনি আরও জানান যেকোন সময় আবারও উত্তম বাহিনী স্কুল ও স্কুলের জমিটি দখল নেয়ার জন্য হামলা চালাতে পারে। এদিকে স্কুলের ছাত্র ছাত্রীরা মানব বন্ধন স্থল থেকে দাবী জানান হামলাকারদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।