Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্যক্তিগত ছুটি কাটাতে ফরাসি সমুদ্রসৈকতে সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : ব্যক্তিগত ছুটি কাটাতে লাখো্ পর্যটক ফ্রান্সের উপকূলীয় সমুদ্রসৈকত ভালোরিসে ভিড় জমান। সৌদি আরবের বাদশাহ সালমান ছুটি কাটাতে ওই সৈকতকেই বেছে নিয়েছেন। এক হাজার লোক নিয়ে ইতিমধ্যে ফ্রান্সে পৌঁছে গেছেন তিনি। বাদশাহর ছুটি কাটানোর সময় সৈকতে জনসাধারণের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।

১০০০ সঙ্গী নিয়ে ফরাসি সমুদ্রসৈকতে সৌদি বাদশাহ 2

বাদশাহ যাতে স্বাছন্দে বেড়াতে এবং উপভোগ পারেন সেজন্যই ফরাসি কর্তৃপক্ষের এ ব্যবস্থা। তবে লাখো পর্যটনপ্রেমী এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এর প্রতিবাদ জানিয়ে তারা ফরাসি কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন।

আবেদনে বলা হয়েছে, ভালোরিস সৈকতে বেড়াতে যাওয়ার সবারই সমান অধিকার থাকা উচিত। বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে কর্তৃপক্ষ। কোনো প্রতিবাদকারী যাতে এ এলাকায় আসতে না পারে সেজন্যে শনিবার থেকে সৈকতটিকে ঘিরে রেখেছে নিরাপত্তাকর্মীরা।

সৌদি রাজপরিবার এ সৈকতে অবস্থিত একটি ভিলায় তিন সপ্তাহের মতো ছুটি কাটাবেন। বাদশাহের সঙ্গে পরিবারের লোকজনসহ এক হাজারের লোকের একটি দল শনিবার প্যারিসে পৌঁছেছে। বাদশাহর ঘনিষ্ঠ লোকজন ভিলাতে অবস্থান করবেন। বাকি ৭০০ জন থাকবেন কান শহরের বিভিন্ন হোটেলে।

১০০০ সঙ্গী নিয়ে ফরাসি সমুদ্রসৈকতে সৌদি বাদশাহ 1

স্থানীয় হোটেল ম্যানেজারদের সমিতি বলছে, এটা তাদের জন্যে একটা সুসংবাদ। কারণ এর মধ্য দিয়ে হোটেলতো বটেই স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। সমিতির প্রেসিডেন্ট বলছেন, সৌদি আরব থেকে আসা এই লোকজনের হাতে প্রচুর অর্থ যা দিয়ে তারা কেনাকাটা করবেন। দেশের অর্থনীতি চাঙ্গা করতে এটা খুবই ইতিবাচক।

তবে কোনো কিছুতেই স্থানীয়দের ক্ষোভ কমছে না। তাদের আবেদনে বলা হয়েছে, এই সৈকত স্থানীয় লোকজন, পর্যটক, ফরাসি নাগরিক, বিদেশি সবার জন্যেই খুলে রাখা উচিত। সবার জন্যে সমান অধিকার নিশ্চিত করতেই এ আবেদন। ভালোরিসের মেয়রও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে চিঠি লিখেছেন।  তথ্যসূত্র : বিবিসি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.