Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্যাংক লুটের ষড়যন্ত্রকারী সন্দেহে ব্রাজিলে পুলিশের গুলিতে নিহত ১৩

Iraq_318795986আন্তর্জাতিক ডেস্ক:

ব্যাংক লুটের ষড়যন্ত্রকারী সন্দেহে শুক্রবার (৬ ফেব্র“য়ারি) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সালভেদরে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ার সামরিক পুলিশের সদরদফতর থেকে এ দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে শনিবার (৭ ফেব্র“য়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বাহিয়া সামরিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ৩০ জনের একটি দল ব্যাংক লুটের ছক কষছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। তবে সংকেত পেয়ে পুলিশের ওপর নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে ওই অপরাধী চক্র। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও গুলি ছোঁড়েন। দু’পক্ষের গুলিবিনিময়ে ১৩ ষড়যন্ত্রকারী নিহত হন। এছাড়া, আহত হন তিন সন্দেহভাজন লুটেরা ও এক পুলিশ সদস্য। পুলিশ আরও দাবি করেছে, গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্ধ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.