Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্যাটিং করে উড়ন্ত ড্রোন ভাঙলেন গেইল! (ভিডিও)

ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে বল মেরে যেমন বহু স্টেডিয়ামের কাচ ভেঙেছেন তেমনি পেস বোলারদের বলের আঘাতে অনেক ব্যাটসম্যান মারাত্মক আহত হয়েছেন, প্রাণ গেছে অনেকেরই। কিন্তু তাই বলে, ব্যাট দিয়ে বল মেরে আকাশে উড়তে থাকা ড্রোন ভূপাতিত করা যায়! এমন কথা কী কেউ বিশ্বাস করবে? অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি।

আর সেই সত্য ঘটনাটি ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা ঝড়ো ব্যাটসম্যান বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) তার ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেট দুনিয়া।

সেই গেইল এবার ব্যাট দিয়ে বল মেরে আকাশের ড্রোন মাটিতে নামিয়ে আনলেন! ফেসবুকে সিপিএলটি২০ নামের একটি পেজে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।

ফুটেজে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের একটি স্টেডিয়ামে ক্রিস গেইল ও ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন মাঠে ব্যাট দিয়ে দাঁড়িয়ে আছেন। গেইল দাঁড়িয়ে আছেন একটি ড্রোন হাতে নিয়ে। এরপর ড্রোনটিকে আকাশে ছেড়ে দেওয়া হয়। তখন উইকেটে দাঁড়িয়ে বোলিং মেশিনে ব্যাট করে তারা দুজন স্টেডিয়ামের আকাশে উড়তে থাকা ড্রোনের গায়ে বল লাগানোর চেষ্টা করেন। পিটারসনের বল কয়েকবার ড্রোনের খুব কাছ দিয়ে যায়। এরপর গেইল ব্যাট করে ড্রোনটিকে ভেঙে ফেলেন। এমন রেকর্ড গড়া ঘটনা ঘটিয়ে উল্লাসে ফেটে পড়েন গেইল।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.