Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রাজিলের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ৮০

ব্রাজিলের মানাউস শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৮০ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আনিসিও জোবিম পেনিটেনটিয়ারি কমপ্লেক্স নামে পরিচিত ওই কারাগারে অাধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করে রবিবার দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সংঘর্ষ থেকে দাঙ্গার সূত্রপাত।

সোমবার ভোরের দিকে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা ‍বাহিনী। অভিযানে নিরাপত্তা সদস্য ও কারাবন্দি মিলিয়ে কয়েক ডজন লোক প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ব্রাজিলের আমাজোনাস রাজ্যের নিরাপত্তা প্রধান সার্গিও ফনটেস।

ব্রাজিলের কারাগারগুলো অতিরিক্ত বন্দির ভারে জর্জরিত। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ব্রাজিলেই কারাগারে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে প্রায়ই দাঙ্গা সংঘটিত হয়।

Leave A Reply

Your email address will not be published.