Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাজিলের গম নিতে কাউকে বাধ্য করা যাবে না : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার : ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে নিতে বাধ্য করা যাবে না। যদি কেউ ফেরত দিতে চায় (বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান ও ডিলার) তাহলে এই গম তাদের কাছ থেকে ফেরত নিতে হবে। এ সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেয়।

আদালতের রায়ে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার রিপোর্টে কোথাও বলা হয়নি এই গম খাওয়ার অনুপযোগী। এক আদেশে খাদ্য অধিদপ্তর প্রতিবেদন দিয়ে বলেছে, এই গম খাওয়ার উপযোগী তবে গমে পোকা বিদ্যমান রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেহেতু গমে পোকা রয়েছে, সেহেতু এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না।

ব্রাজিলের গম নিম্নমানের দাবি করে একটি রিট দায়ের করেন আইনজীবী পাভেল মিয়া। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে। ওই রুল নিষ্পত্তি করে বুধবার হাইকোর্ট এ রায় দেয়।

Leave A Reply

Your email address will not be published.