Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবোঝাই নৌকার সঙ্গে ট্রলারের সংঘর্ষ, নিহত ১০

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যাত্রীবোঝাই নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। জেলা পুলিশ সুপার আনিছুর রহমান ১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দবাজার ঘাটে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.