Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। পড়া অবস্থায় কোনো শিক্ষার্থী কাজ করতে পারবে না। কোর্স শেষ হলে শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে হবে। এই নীতি কার্যকর হবে কেবল ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের ওপর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে তার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী সপ্তাহে পার্লামেন্টে এ সংক্রান্ত একটি নীতি পেশ করা হবে। খবর ডেইলি মেইল ও ইন্ডিপেন্ডেন্টের।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভিসা প্রতারণা রুখতেই এই নীতি প্রণয়ন করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের জুন পর্যন্ত ইইউ এর বাইরের দেশ থেকে ১ লাখ ২১ হাজার শিক্ষার্থী প্রবেশ করে। কিন্তু এর মধ্যে দেশে ফিরে গেছে মাত্র ৫১ হাজার। এক হিসাবে দেখা গেছে, এভাবে বিদেশি শিক্ষার্থী আসলে ২০২০ সাল পর্যন্ত এই হার বার্ষিক ৬ শতাংশের বেশি হবে। শিক্ষার্থী নিয়ে ব্যবসা করার জন্য দেশটির ৮৭০ কলেজকে বন্ধ করে দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন থেরেসা মে। কোর্স শেষ করার পর কোনো বিদেশি তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন না। আর ভিসার মেয়াদ দুই বছরের বেশি হবে না। বর্তমান আইন অনুযায়ী বৈধভাবে এক নাগাড়ে কেউ ১০ বছর ব্রিটেনে বসবাস করলে স্থায়ীভাবে বাসের সুযোগ পান। আর বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পান। অভিবাসনমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার জানিয়েছেন, ব্রিটেনের জনগণকে সুবিধা দিতেই এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তবে রক্ষণশীল ডেভিড ক্যামেরন সরকারের এই নীতির সমালোচনা করছেন শিক্ষাবিদরা।

Leave A Reply

Your email address will not be published.