Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রিটেনে হাইকমিশনার হওয়ার প্রস্তাব পেলেন সাঙ্গাকারা

ব্রিটেনে হাইকমিশনার হওয়ার প্রস্তাব পেলেন সাঙ্গাকারাব্রিটেনে শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে কাজ করার প্রস্তাব পেলেন ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার সকালে এমন ঘোষণা দেন। আর প্রেসিডেন্টের এ প্রস্তাবে সাঙ্গাকারা অভিভূত হয়েছেন। খবর: বিবিসি বাংলার।

দেশের মাটিতে ভারতের বিপক্ষে ক্রিকেট ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন সাঙ্গাকারা। এই টেস্টে শ্রীলঙ্কা ২৭৮ রানে হারলেও ম্যাচটি সাঙ্গাকারার জন্য স্মরণীয়। কারণ এই ম্যাচেই তিনি বিদায় নেন। আর খেলা শেষে তার বিদায় অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক আবেগঘন বক্তৃতায় কুমার সাঙ্গাকারা সাংবাদিকদের জানান, ‘হাইকমিশনার হওয়ায় যে প্রস্তাব প্রেসিডেন্ট তাকে দিয়েছেন, তা শুনে আমি খুবই অবাক হয়েছি। এ বিষয়ে পরে আলোচনা হবে।’

সম্প্রতি সাঙ্গাকারা নিজেই জানান, চলতি বছরের গোড়ায় বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেয়ার ইচ্ছা ছিলো তার। কিন্তু নির্বাচকদের অনুরোধে আরো কয়েকটা টেস্ট খেলতে রাজি হন তিনি।

মাসকয়েক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্টে ১২ হাজার রান পূর্ণ করেন কুমার সাঙ্গাকারা– যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাঙ্গাকারার মোট রান প্রায় ২৭ হাজার, যা শচীন টেন্ডুলকারের ঠিক পরেই।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.