Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রিসবেনে মাশরাফি দল

s-4স্পোর্টস ডেস্ক:
ওয়াকা, গ্যাবা; নামগুলো শুনলেই একসময় ব্যাটসম্যানদের শিড়দাড়া দিয়ে শীতল স্রোত বয়ে যেত। বোলারদের খুনে চেহারা বের হয়ে আসতো পৃথিবীর দ্রুততম এই উইকেটগুলোতে। কিন্তু সেই দিন আর নেই। ওয়াকা তো অনেক আগেই ‘ইজ্জত’ হারিয়েছে। গ্যাবাতেই সেই ঝড় আর ওঠে না। তারপরও এখনও গ্যাবাতে গতিটা নিতান্ত মন্দ নয়। অন্তত বাংলাদেশের মতো দলের ব্যাটসম্যানদের আতঙ্কিত করার জন্য গ্যাবা যথেষ্ট। সেই আতঙ্কের ভূমিতেই পৌছে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে এই ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপ ম্যাচ খেলতে দলটি এখন ব্রিসবেন শহরে। সকালে জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন, দলের সবাই সুস্থ শরীরে ব্রিসবেনে পৌঁছে গেছেন। আজ অনুশীলন করবেন না তারা। আজ ম্যাচের আগের দিনে একমাত্র অনুশীলন সেশন কাটাবেন। এদিকে গ্যাবায় গতির ঝড় ওঠার আগে আসছে ধেয়ে এক ভয়ঙ্কর প্রাকৃতিক ঝড়। এই ঝড় খেলা পন্ড করে দিতে পারে বলেও আশঙ্কা আছে। তেমন হলে দু দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হবে। বাংলাদেশের জন্য সেটা অবশ্য কার্যত সুবিধার ব্যাপারই হবে। তবে বাংলাদেশ নিশ্চয়ই না খেলে পয়েন্ট চাইবে না।

Leave A Reply

Your email address will not be published.