Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রেন টিউমারে আক্রান্ত দিতি, অপারেশন আজ

বিনোদন ডেস্ক : ঈদের কয়েকদিন আগে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দিতি। তাৎক্ষণিকভাবে ঢাকায় চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানা গেছে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের ফেসবুক স্ট্যাটাসে।

মুশফিকুর রহমান গুলজার দোয়া চেয়ে এই স্ট্যাটাসে লিখেছেন, Sobar proyo shilpi Diti er brain tumor hoyechhe. Aagami kaal tar operation, Chennai er MIOT Hospital e. Bandhura sobai DitiÕr jonno doya korbe se jeno sustha hoye druto deshe firtee pare. (সবার প্রিয় শিল্পী দিতির ব্রেন টিউমার হয়েছে। আজ তার অপারেশন, চেন্নাইয়ের এমআইওটি হসপিটালে। বন্ধুরা, সবাই দিতির জন্য দোয়া করবে সে যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারে)।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন দিতি। তবে অসুস্থতার বিষয়ে গণমাধ্যমের সামনে কিছু না বললেও কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন তিনি। অবশেষে শনিবার দুপুরে একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয় দিতিকে। তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে লামিয়া, কানাডাপ্রবাসী ছেলে দীপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার ।

Leave A Reply

Your email address will not be published.