Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্লগার অভিজিৎ হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ovijit

কুড়িগ্রাম প্রতিনিধিঃ লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে নৃসংশভাবে হত্যা এবং তার স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর জখম করার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, সাধারন সম্পাদক দুলাল বোস ও মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মহিলা পরিষদের সাধারন সম্পাদক প্রতিমা রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা প্রগতিশীল লেখক অভিজিৎ রায়কে পুলিশ বেষ্টনীর মাঝে হত্যার সমালোচনা করেন এবং হত্যাকারীদের সনাক্ত করে বিচারের সম্মুখীন করার দাবী জানান।

 

Leave A Reply

Your email address will not be published.