Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ২

নিলয়

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, সাদ আল নাহিন ও মাসুদ রানা। এরা দুজনই আনরারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট দুপুর ১ টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ব্লগারকে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.