Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে আরো ১ বছর ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালান জানিয়েছেন, ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে তিনি আরো এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে যেই গুঞ্জন উঠেছে সেটিতে আপাতত জল ঢেলে দেয়া হয়েছে। ৩৩ বছর বয়সী ম্যাককালামের নেতৃত্বে নিউজিল্যান্ড সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠার স্বাদ পায়। নতুন এক বছরের চুক্তির ফলে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনিই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন। ওয়ানডে ক্রিকেটকে আপাতত বিদায় না জানালে টানা দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে থাকা ম্যাককালাম জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে খেলবেন না। তবে ইংল্যান্ড সফরে তিনি সব ধরনের ক্রিকেটে খেলবেন বলে জানান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ম্যাককালাম বলেন, ‘দলের জন্য এখন খুবই কঠিন সময়। গত ১৮ মাস ধরে আমরা দারুন ক্রিকেট খেলেছি। তবে আগামী দিনগুলোতে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই সময়টাতে আমাদেরকে আরো উন্নতি করতে হবে। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে আমরা দলটা দারুণ ছন্দে রয়েছে এবং আগামী দিনগুলোতে আমাদের বেশ কয়েকটি বড় সিরিজ খেলতে হবে। এজন্য নিজেদের প্রস্তুত করাই আসল চ্যালেঞ্জ।’

Leave A Reply

Your email address will not be published.